সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির এক সভা শাখার সভাপতি হারুন-আর রশীদ এর সভাপতিত্বে গত ৫ জুলাই রবিবার স্থানীয় সময় ১১টায় রাজধানীর লিসবনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা, আগামী ১লা সেপ্টেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সালাম এয়ার লাইন্সের ফ্লাইট চালুর অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী সহ সিলেটের দু’ মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বক্তারা বলেন, সিলেট বিভাগের প্রায় ৪৫ লাখ প্রবাসীর দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুয়েত, কাতার, দুবাইসহ ৬/৭টি এয়ার লাইন্স আসা-যাওয়ার সুযেগা করে দেওয়া হয়েছে। এতে প্রবাসীরা সহজে কম ভাড়ায় নিজ দেশের মাতৃভূমিতে যাতায়াত করতে পারবেন। এর পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের যাত্রী ভাড়া বৃদ্ধির জুলুম-অত্যাচার হতে রেহাই পাওয়া যাবে। প্রবাসীরা বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী যাত্রী হয়রানী বন্ধ করতে এবং যাত্রীদের সাথে আগত অতিথিদের বসার জায়গা সহ প্রস্রাব-পায়খানা করার সুযোগ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় বক্তারা বলেন, ইউরোপের বিভিন্ন দেশে সিলেট বিভাগ গণদাবী পরিষদের শাখা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গণদাবী পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শাখার সাধারণ সম্পাদক সানি সুমন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, লুকমান হোসেন, সহ সাধারণ সম্পাদক সাবিবর আহমেদ, বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক ছালেহ আহমদ, আইন বিষয়ক সম্পাদক কাওসার আহমদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ