সিলেট জেলার সকল সাবরেজিস্ট্রারী অফিস ও ওসমানী হাসপাতালের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী —– গণদাবী পরিষদ

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সিলেট জেলার সকল সাবরেজিস্ট্রারী অফিস ও ওসমানী হাসপাতালের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী —– গণদাবী পরিষদ
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা গতকাল ২ জুলাই বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় সিলেট জেলার সকল সাব রেজিস্ট্রারী অফিসে দলিল রেজিস্ট্রারীর সময় অযৌক্তিক অজুহাত দেখিয়ে সাবরেজিস্ট্রার সাহেবরা কতিপয় দালালের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের নিটক থেকে হাতিয়ে নিচ্ছেন। বিশেষ করে সিলেট সদর সাবরেজিস্ট্রার ও দক্ষিণ সুরমা সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। সিলেট বিআরটি অফিস, এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পাসপোর্ট অফিসের দুর্নীতির কাছে সাধারণ মানুষ দিশেহারা। অবিলম্বে সরকারি অফিস সমূহের দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে। সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে।
সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে সংস্কার কাজ শেষ করে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।
সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের সিলেটের রাজনীতিবিদদের জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।
বিশিষ্ট সমাজসেবী বেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় আগামী ০৯/০৭/২০২৬ ইং বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় সাপ্তাহিক সভায় গণদাবী পরিষদের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে  উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, এডভোকেট আলমগীর চৌধুরী, ডাঃ হাবিবুর রহমান, দেওয়ান মতিউর রহমান খান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সংবাদটি 37 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ