ঢাকা |
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
স্টাফ রিপোর্টার :
রমজান মাস শুরু হতেই সিলেট-এর সবজির বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় সবজির দাম হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ।
সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে যেখানে ৪০ টাকায় পাওয়া যেত লেবু, সেখানে এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ৬০ টাকার ধনিয়া পাতার দাম উঠেছে ১৬০ টাকায়। কাঁচামরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে, যা কিছুদিন আগেও ছিল ১০০ টাকা। শসার দাম ৪০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়।
সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্যের সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দাম বাড়ছে। তাদের দাবি, পরিবহন সংকট ও সরবরাহ ঘাটতির কারণে তারা বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে ক্রেতারা অভিযোগ করে বলেন, রমজান এলেই একটি শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এতে মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেট ভেঙে পড়ছে।
ভুক্তভোগী ক্রেতারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।