সাদাপাথর পরিবহনের নির্বাহী পরিচালক মাহবুবুল হকের বড় ভাইয়ের ইন্তেকাল

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

সাদাপাথর পরিবহনের নির্বাহী পরিচালক মাহবুবুল হকের বড় ভাইয়ের ইন্তেকাল

সিলেট তথা সাদাপাথর পরিবারের অভিভাবক,এমরানউল হক চৌধুরী আর নেই। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সাদা পাথর পরিবহনের সম্মানিত নির্বাহী পরিচালক, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)-এর বড় ভাই।
সাদা পাথর পরিবারের শোক
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘সাদা পাথর পরিবার’। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এমরানউল হক চৌধুরী কেবল একজন কর্ণধারই ছিলেন না, বরং তিনি ছিলেন পুরো পরিবারের একজন বটবৃক্ষ, অভিভাবক ও অনুপ্রেরণার আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
দোয়া ও মাগফিরাত
বিবৃতিতে বলা হয়, “আমরা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।”
মরহুমের জানাজার সময় ও পারিবারিক বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি 126 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ