ঢাকা |
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
জাকারিয়া তালুকদার : সিলেট কোতোয়ালী থানাধীন নগরীর তালতলাস্থ সুরমা মার্কেট এলাকায় অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেল অবশেষে সীলগালা করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে ২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তি সিলেটের আবাসিক হোটেল কেন্দ্রিক দালাল চক্রের লাইনম্যান সদস্য বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে তালতলাস্থ সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের প্রধান ফটক ও বিভিন্ন তলার দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। কক্ষগুলোর দরজাও বন্ধ করে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে তালা ভেঙে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
পুলিশের দাবি, হোটেলটিতে নিয়মিত অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। অভিযানকালে কিছু আলামতও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিকে ঘিরে নানা ধরনের অভিযোগ ও বিতর্ক চলে আসছিল। অবশেষে ডিবি পুলিশের অভিযানে হোটেলটি সীলগালা হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে হোটেলটির পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা আব্বাস, যিনি ‘ইয়াবা আব্বাস’ নামে পরিচিত, এবং আজরফ চৌধুরী পুলিশের অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
নগরীর আবাসিক হোটেলগুলোর আড়ালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।