ঢাকা |
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
শ্যামনগরের যাত্রী বহনকারী বাস খাদে পড়ে ৪জনের মৃত্যু,স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্টান বন্ধ
ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
শ্যামনগরের যাত্রী বহনকারী বাসএকটি ধর্মীয় অনুষ্টান থেকে ফেরার পথে খুলনা চুকনগর সংলগ্ন এলাকায় আজ বিকালে পৌছানোর পর একটি মোটরসাইকেল কে সাইট দিতে যেয়ে বাসটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। বাসটি উল্টে যেয়ে ঘটনাস্থলেই শ্যামনগরের ৪ ব্যক্তি মারা গেছে। আরও অন্ততঃ ৩০/৩৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপদ মন্ডল, রাজেন্দ্র সরদার, লাল্টু সরদার ও আটুলিয়া ইউনিয়নের গোলক মিস্ত্রি। এদিকে এটিকে শ্যামনগরের জন্য একটি বড় ধরনের দুঃখের সংবাদ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম স্বাধীনতা দিবসের সকল সাংস্কৃতিক অনুষ্টান বন্ধ ঘোষনা করেছেন। মোবাইল ফোনে এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে সাতক্ষীরা- ৪ আসনের এম পি, শ্যামনগরের গন মানুষের নেতা এস এম জগলুল হায়দার ও শ্যামনগর সদর চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু ঘটনাস্থলেই ছুটে গেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।