ঢাকা |
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৬

শ্রীমঙ্গল থেকে ফিরে ফয়জুল হক শিমুল : ৫ম দফায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে আজ ২৮মে শনিবার। উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে ৪৮০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৩৩২ জন, সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১১৫ লড়াই করছেন। ১টি সাধারণ সদস্য পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৭ জন। মোট ভোট কেন্দ্র ১০০টি।
১নং মির্জাপুর ইউনিয়ন : ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৮ হাজার ৯৬১ জন (পুরুষ ভোটার ৯ হাজার ৫৪২ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৪১৯ জন)। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আবু সুফিয়ান চৌধুরী (আওয়ামীলীগ), মোঃ সুফি মিয়া (বিএনপি), বর্তমান চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া (আওয়ামীলীগ বিদ্রাহী), হাজী মোঃ মস্তান মিয়া (জাতীয় পার্টি), সঞ্জয় চক্রবর্তী (স্বতন্ত্র) ও মোঃ শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।
২নং ভূনবীর ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২৩ হাজার ২২৭ জন ভোটার জন ( পুরুষ ভোটার ১১ হাজার ৫৪৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৬৮১ জন)। বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রসিদ (আওয়ামীলীগ), মোঃ চেরাগ আলী (আওয়াস্বতন্ত্র)-আনারস, মোঃ ফারুক আহমদ (বিএনপি), সুফিয়া বেগম (স্বতন্ত্র) ও শাহ মেহাম্মদ আলী মিয়া (স্বতন্ত্র)।
৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৩৬ হাজার ৪৫ জন (পুরুষ ভোটার ১৮ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ২ জন)। বর্তমান চেয়ারম্যান ভানুলাল রায় (আওয়ামীলীগ), মোঃ ইমাদ আলী (বিএনপি), আফজাল হক (আওয়ামীলীগ বিদ্রোহী) ও দুধু মিয়া (স্বতন্ত্র)।http://somoychitro.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%af-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b/
৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২২ হাজার ৩০৫ জন (পুরুষ ভোটার ১১ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৬৭ জন)। বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল (আওয়ামীলীগ), ইয়াছিন আরাফাত রবিন (বিএনপি), বদরুল ইসলাম সোহেল (জাতীয় পার্টি), আবু কামাল খায়রুজ্জামান (বিএনপি বিদ্রোহী) ও অরুন দেব (স্বতন্ত্র)।
৫নং কালাপুর ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১১টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২৩ হাজার ৫৫৯ জন (পুরুষ ভোটার ১১ হাজার ৮৪৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৭১৩ জন)। বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব (আওয়ামীলীগ), মোঃ আব্দুল হাই (বিএনপি), মোঃ কামাল হোসেন (জাতীয় পার্টি) ও মুজিবুর রহমান (স্বতন্ত্র)।
৬নং আশিদ্রোন ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২৭ হাজার ৪৫৮ জন (পুরুষ ভোটার ১৩ হাজার ৮৪২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৬১৬ জন) বর্তমান চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর (আওয়ামীলীগ), মোঃ তাজ উদ্দিন (বিএনপি) ও মকসুদুর রহমান (স্বতন্ত্র)।www.somoychitro.com
৭নং রাজঘাট ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১৮ হাজার ২০৩ জন (পুরুষ ভোটার ৯ হাজার ১২৬ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৭৭ জন।) বর্তমান চেয়ারম্যান বিজয় বুনার্জী (আওয়ামীলীগ) ও মাখন লাল কর্মকার (আওয়ামীলীগ বিদ্রোহী
৮নং কালিঘাট ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১৫ হাজার ২৫১ জন (পুরুষ ভোটার ৭ হাজার ৬৯৯ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৫২ জন) বর্তমান চেয়ারম্যান প্রানেশ গোয়ালা (আওয়ামীলীগ) ও পরাগ বাড়ই (স্বতন্ত্র)।
৯নং সাতগাও ইউনিয়ন : ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৮ হাজার ৫৫৮ জন (পুরুষ ভোটার ৪ হাজার ২৮৬ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ২৭২ জন। বর্তমান চেয়ারম্যান রঘুনাথ দেব রিংকু (আওয়ামীলীগ) ও মিলন শীল (আওয়ামীলীগ বিদ্রোহী)।
ইউনিয়নওয়ারী পরিসংখ্যানে দেখা যায় এবার সবচেয়ে বেশি ভোটার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে (মোট ভোটার সংখ্যা : ৩৬ হাজার ০৪৫ জন) এবং সবচেয়ে কম ভোটার সাতগাও ইউনিয়নে (মোট ভোটার সংখ্যা : ৮ হাজার ৫৫৮ জন।http://somoychitro.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%af-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b/
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।