ঢাকা |
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
দেশের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তন ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। এ নিয়ে মন খারাপ করে বসে থাকার পাত্র নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো বাছাইপর্বে আজ সার্বিয়ার মুখোমুখি হওয়ার আগে খোশমেজাজে আছেন পর্তুগাল অধিনায়ক।
জাতীয় দলের সতীর্থদের নিয়ে অনুশীলনে যাওয়ার পথে এক ভক্তের সঙ্গে রসিকতা করতে দেখা গেল জুভেন্টাস তারকাকে। শনিবার লিসবনে একদল অটোগ্রাফ শিকারি ভক্তের খপ্পরে পড়েছিলেন রোনাল্ডো। তাদের একজন অটোগ্রাফ নেয়ার জন্য রোনাল্ডোর হাতে তার সাবেক দল রিয়াল মাদ্রিদের জার্সি তুলে দেন।
রসিক রোনাল্ডো তখন হাসতে হাসতে সেই ভক্তকে বলেন, ‘এখনও জুভেন্টাসের একটা জার্সি জোগাড় করতে পারোনি?’ বেচারা আমতা আমতা করে জানান, বাড়িতে জুভেন্টাসের জার্সি আছে। আরেক সেয়ানা ভক্ত ঝামেলা এড়াতে একসঙ্গে রিয়াল, জুভেন্টাস ও পর্তুগালের ৭ নম্বর জার্সি বাড়িয়ে দেন রোনাল্ডোর সামনে!
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।