ব্রাজিলকে নিয়ে সেই উটের কথাই সত্যি হলো

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮

ব্রাজিলকে নিয়ে সেই উটের কথাই সত্যি হলো

সোমবার সামারায় ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ শুরুর আগেই উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিলেন খেলায় ব্রাজিল জিতবে। অবশেষে তার কথাই সত্যি হলো। মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেইমারদের ব্রাজিল।

বিশ্বকাপ ফুটবল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ফুটবলপ্রেমীদের। পছন্দের দলের জয় দেখতে তারা জ্যোতিষী উটের দ্বারস্থ হন। তার নাম শাহিন।

সম্প্রতি কয়েকটি ম্যাচে তার ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিয়েছে। এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে।

ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী।

এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে।

এর আগে ২০১০ সালের বিশ্বকাপে পল নামে একটি অক্টোপাস ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে খ্যাতি কুড়িয়েছিল। তবে পল মাত্র ৮টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল। যার প্রতিটিই মিলেছিল।

এই সংবাদটি 1129 বার পঠিত হয়েছে