বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাবি ছাত্রের মৃত্যু

 

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ঘগড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ সূত্রধর (২৪) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অরূপ সূত্রধর পাশের জেলা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিপপাসা গ্রামের বেন সূত্রধরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বড়লেখায় বন্ধু সুধা সূত্রধরের বাড়িতে বাসন্তী পূজা দেখতে আসেন অরূপ। রাতে কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই বাড়ির একটি ঘরের টিনের চালে পড়ে। এতে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। এসময় টিনে হাত লাগলে ওই ঘরে থাকা অরূপ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় ওই বাড়ির লোকজন অরূপকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি 1122 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ