বড়লেখায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন: দাসেরবাজার কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবী

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

বড়লেখায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন: দাসেরবাজার কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবী

নিজস্ব সংবাদদাতা :
বড়লেখার দাসেরবাজার ইউপির আ’লীগ দলীয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজব উদ্দিন পুনঃনির্বাচনের দাবীতে শনিবার বড়লেখা পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন-দাসেরবাজার কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাবিত হয়ে জাল ভোটের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিনকে বিজয়ী করেছেন।
লিখিত বক্তব্যে নজব উদ্দিন জানান, বিএনপির চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন কর্তৃক প্রভাবিত হয়ে সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার নির্বাচনের আগেরদিন দাসেরবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রদবদল করেন। জামায়াতের সক্রিয় এক কর্মীকে প্রিসাইডিং অফিসার নিযুক্ত করে জাল ভোটের মহোৎসব চালিয়ে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।
আ’লীগের চেয়ারম্যান প্রার্থী নজব উদ্দিনের নির্বাচনী এজেন্ট সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস অভিযোগ করেন এ কেন্দ্রে ছয়টি বুথে ভোট গ্রহনের কথা থাকলেও অসৎ উদ্দেশ্যে প্রিসাইডিং অফিসার আব্দুল কাদির নৌকার ভোটাররা যাতে স্বাচ্ছন্দে ভোট দিতে না পারেন সেজন্য মাত্র চারটি বুথে ভোট গ্রহন করেন।
এছাড়া জামায়াত বিএনপির ক্যাডার বাহিনী নৌকা প্রতীকের ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখায়, অনেক কর্মী সমর্থককে শারীরিকভাবে লাঞ্জিত করে। সংখ্যালঘু ভোটাররা তাদের তান্ডবে ভোট দিতে পারেনি। গননার সময় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করা দেয়া হয়। ফলাফল সীটে এজেন্টের স্বাক্ষর নেয়া হয়নি। এসব নানা অনিয়ম, আর ভোট জালিয়াতির অভিযোগ তোলে দাসেরবাজার কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন দাসেরবাজার ইউপি আ’লীগের সভাপতি মুছব্বির আলী, সহসভাপতি ঈরেশ চক্রবর্তী, দিবারঞ্জন দাস, নুরুল হক, উপজেলা আ’লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক স্বপন চক্রবর্তী, ফজলুল রহমান, আবু বক্কর, মতিলাল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ভুবন দাস, শৈলেন্দ্র দাস প্রমূখ।

এই সংবাদটি 508 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ