ঢাকা |
প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখা উপজেলায় আগর গাছ চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে ফারুক হোসেন (৫০) নামক এক চোরের মৃত্যু হয়েছে। ১০ ফেব্র“য়ারী বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। সে বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামের তৈয়ব আলীর পুত্র। জানা গেছে, ৭ ফেব্র“য়ারি রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তারাদরম গ্রামের মুকিম উদ্দিনের আগর বাগানে গাছ চুরি করতে যায় ফারুক আহমদ ও তার সঙ্গীরা। গাছ চুরি করার এক পর্যায়ে মুকিম উদ্দিনের পাহারাদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে খবর দেন। খবর পেয়ে মুকিম উদ্দিন এলাকাবাসীর সহযোগীতায় ফারুক হোসেনকে আটক করতে সক্ষম হলেও তার সাথে থাকা অন্য চোরেরা পালিয়ে যায়। পরে জনতা ফারুক হোসেনকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ফারুকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক ২০০৯ সালের সিলেটের গোলাপগঞ্জ থানায় খুনসহ ডাকাতি মামলার চার্জশীটভূক্ত আসামী ছিল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।