বড়লেখার স্কুলছাত্রী অপহরনের পাঁচদিন পর আখাউড়া থেকে উদ্ধার

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

বিশেষ প্রতিনিধি : বড়লেখায় অপহরনের পাঁচদিন পর অপহৃত স্কুলছাত্রী শিরিন আক্তারকে বড়লেখা থানা পুলিশ ১১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার আখাউড়া থেকে উদ্ধার করেছে। এসময় পুলিশের পাতানো ফাঁদে আটকা পড়ে অপহরক জুনাইদ আহমদ (২০)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দাসপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে।
বড়লেখা থানায় দায়ের করা স্কুলছাত্রী অপহরন মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের পাখিয়ালা এলাকার মিছির আলীর মেয়ে নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শিরিন আক্তারকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো জুনাইদ আহমদ। ৭ ফেব্র“য়ারি স্কুলে যাবার পথে জুনাইদ ও তার সহযোগীরা শিরিন আক্তারকে জোরপুর্বক অপহরণ করে। পরদিন ছাত্রীর বাবা মিছির আলী জুনাইদের বিরুদ্ধে থানায় অপহরন মামলা করেন (মামলা নং-৮, তারিখ ৯/২/১৫)। বৃহস্পতিার বিকেলে বড়লেখা পুলিশ আখাউড়া পুলিশের সহযোগিতায় আজিমপুরবাজার এলাকা থেকে জুনাইদ আহমদকে ফাঁদে ফেলে আটক করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী একটি বাসা হতে স্কুলছাত্রী শিরিন আক্তারকে উদ্ধার করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান অপহরণ মামলার প্রেক্ষিতে আখাউড়া হতে আসামী গ্রেফতার ও স্কুলছাত্রী উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 595 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ