বিশ্বনাথে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

বিশ্বনাথে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

এস এ সাব্বির আহমদ, বিশ্বনাথ (সিলেট):
সিলেটের বিশ্বনাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলা পর্যায়ে আয়োজিত এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, কামরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট। বিশেষ অতিথি ছিলেন মো. বিল্লাল হোসেন, উপজেলা , কৃষি অফিসার সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. জাহিদ বিন কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা , বিশ্বনাথ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী সাহেব, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই সাহেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ৩ নং অলংকারী ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান
চেয়ারম্যান, লিলু মিয়া সাহেব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার,

বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ, নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প তুলে ধরা এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখাদের স্বীকৃতি প্রদান করা হয়।

শেষে কৃষি খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কৃষকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

জেলা শ্রেষ্ঠ কৃষি উপ সহকারী কৃষি অফিসার সম্মাননা পদক দেওয়া হয়, বুলবুল পাল কে।
ক্রেশ ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি 62 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ