ঢাকা |
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু।
২৮ জুন শনিবার এক শুভেচ্ছা বার্তায় সামছুল ইসলাম টিটু বলেন, মানবসেবার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালাম দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানবিক করে তুলবেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে এ প্রতিষ্ঠান দেশব্যাপী মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।
শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু ব্যারিস্টার এম এ সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।