ঢাকা |
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
বাংলাদেশের আকাশে গত রবিবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ না উঠায় আগামী মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। একই সঙ্গে আগামী ২ ডিসেম্বর শনিবার (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান। সভায় আনিছুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (২০ নভেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। একই সঙ্গে মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।