কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর গোলাপগঞ্জ পৌর সদরে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলন, স্বাধীনতার ৪৪ বছর পরে এসে ক্যান্টমেন্টের মত একটা সুরক্ষিত জায়গায় এ ধরণের ঘটনা আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিপূর্ণ সেটাই তুলে ধরে। তারা বলেন, আমরা বিচার চাইছি। তবে কার বিচার চাইছি সেটা এখনো প্রশাসন খুঁজে বের করতে পারেনি। অতীতে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসময় সমাবেশ থেকে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন এই ধরণের জঘন্য ঘটনার সাথে জড়িতদের সঠিক শাস্তি না হলে এর পনুরাবৃত্তি হবে। আগামীতে যাতে এই ধরণের কোন অপরাধ কেউ করার সাহস না করতে পারে সে জন্য কঠোর আইন প্রণয়ণের দাবি জানানো হয় ।চ্যারিটি ক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ অপুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাপতি হুমায়ুন কবির রুবেল এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নোমান মাহফুজের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যরিটি ক্লাবের সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহ এম এ সালমান, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আমিনুর ইসলাম আমিন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি আফজল হোসেন সোহেল, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরান, তরুন সমাজসেবক সুমন আলী, নজরুল ইসলাম,ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, তাজির উদ্দিন তাজ,ছাত্রনেতা ছাইফ খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আদিল ওয়াহিদ সহ সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ম সাধারন সম্পাদক জয় রায় হিমেল,যুগ্ম সম্পাদক ওয়াহিদুল গাফ্ফার, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ অপু,শিক্ষা সম্পাদক অমিত হাসান,অর্থ সম্পাদক সজিব দাস শুভ,প্রচার সম্পাদক রাজন লাল দাস,সহ শিক্ষা সম্পাদক আফসার আহমদ, সদস্য লিমন,তপু,কবির,হিমেল,আসিফ,নাহিদ,পিয়াল,কাদির,রিপন,সোহাগ,জাহান,লায়েক প্রমুখ। মানববন্ধনে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।