চুরি হওয়া মটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় বড়লেখা থেকে উদ্ধার

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

চুরি হওয়া মটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় বড়লেখা থেকে উদ্ধার

বড়লেখা প্রতিনিধি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় চুরি হওয়া মটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ।
উদ্ধারকৃত মোটরসাইকেল এর মালিক সুনামগঞ্জ জেলার, মধ্যনগর তেলিয়াপাড়া গ্রামের মো: ওয়ালি উল্লাহ। জানা যায়, ৩ মে ২০১৮ বিশ্বনাথ থানার তালিবপুর এলাকার জনৈক বারিক মিয়ার বাড়ির গেটের সামনে গাড়িটি রেখে তিনি অফিসের কাজে যান। বেলা ২ ঘটিকার সময় কাজ শেষে এসে গাড়িটি যথাস্থানে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন।

২৮ সেপ্টেম্বর বড়লেখা থানার এস আই অমিতাভ দাস তালুকদার পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করেন। এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, বিশ্বনাথ থানা থেকে আমাদেরকে বার্তা প্রেরণ করা হয়, আজ (২৮ সেপ্টেম্বর) উপজেলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলের মালিক এসে গাড়ির কাগজ পত্র দেখিয়ে গাড়িটি নিয়ে যায়।

এই সংবাদটি 2217 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ