ঢাকা |
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬
সিলেট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে সিলেটে ধারাবাহিক নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম শেষে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (২২ জানুয়ারি) সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রমে অংশ নেন তিনি। এসময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সিলেট পর্ব শেষে বিএনপি চেয়ারম্যান মৌলভীবাজার জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে রওনা হন। তার আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানায়, মৌলভীবাজার সফরকালে তারেক রহমান স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।