ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনাম উদ্দিন-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী এই বিদায় সম্বর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলুর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন,
জনাব এনাম উদ্দিন একজন আলোকিত মানুষ। তিনি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তিনি অবসরে গেছেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
তিনি বলেন, এনাম উদ্দিন তার কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জনে তার অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও যেন শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারে—সে লক্ষ্যে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে গেছেন।
চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত ক্লাস গ্রহণ, পাঠদানে মনোযোগ ও শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে জনাব এনাম উদ্দিন স্যারের দীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক এনাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক, প্রকাশক মোস্তফা সেলিম, চেয়ারম্যান ময়নুল হক, বড়লেখা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত প্রিন্সিপাল নিয়াজ আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।