ঢাকা |
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬
সিলেট প্রতিনিধি :
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, নোটারী পাবলিক এডভোকেট কানাই লাল দাশ কানু (কানু দাদা)–এর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি ও সিলেট এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শমসের আলী ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ছায়াদ আহমদ এর পক্ষ থেকে জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবায় ও আইন পেশায় এডভোকেট কানাই লাল দাশ কানুর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।
এছাড়াও বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট–এর উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট কানাই লাল দাশ কানু দাদার জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক( শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু এবং সাধারণ সম্পাদক কবি কামাল আহমেদ–এর পক্ষ থেকে পাঠানো বার্তায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
নেতৃবৃন্দরা বলেন, এডভোকেট কানাই লাল দাশ কানু আইন অঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।