চকরিয়ায় মাঝের পাড়া সড়কটি সংস্কারের অভাবে পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৭

চকরিয়ায় মাঝের পাড়া সড়কটি সংস্কারের অভাবে পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

 

মুহাম্মদ ওমর ফারুক, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপকূলীয় বদরখালীর এক নম্বর ব্লকের মাঝের পাড়া সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিনত হয়েছে। পাঁচ গ্রামের মানুষের যাতায়তের একমাত্র সড়ক হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার কারনে জনবহুল ও গুরত্বপূর্ণ এসড়কটি ১০ বছর ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় সীমাহীন ভোগান্তিতে দিনযাপন করতে হচ্ছে  প্রায় ৫শত পরিবারের জনসাধারণকে।

সড়কের আভ্যান্তরীণ অবকাঠামো ভাঙ্গন, কালভার্ট নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই এলাকার ৫ গ্রামের অন্তত ১০ হাজার বাসিন্দা কোন প্রকার  যানবাহন যাতায়াত করতে পারছে না।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার উপকূলীয় জনপদের প্রায় ৫০হাজার জনগোষ্ঠি নিয়ে ৩টি ব্লকে বিভক্ত বদরখালী ইউনিয়নটি। বদরখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ৫ গ্রামের মানুষ, উত্তর নতুনঘোনা, বদরী পাড়া, মাঝের পাড়া, কুতবিদিয়া পাড়া ও ডেমুশিয়া পাড়া এলাকার ৫শত পরিবারের জনসাধারণ ওই মাঝের পাড়া সড়কটি যোগাযোগের একমাত্র মাধ্যম। দীর্ঘ সময় ধরে সড়কের মধ্যখানে চিংড়ি ঘেরের পানি চলাচলের জন্য নির্মিত কালভার্টের এপ্রোজের মাটি সরে যাওয়ার ফলে জনগণের যাতায়াত করতে ভোগান্তিতে পড়েছে। ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন আজও কোন ধরণের  কোন সংস্কার ও উদ্যোগ নেইনি।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরল বশরের কাছে জানতে চাইলে তিনি বলেন,সড়কটি স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি)র অধিনে।তবে দ্রুত সংস্কারের জন্য যথাযত ব্যাবস্থা গ্রহণ করা হবে ।

উন্নয়ন বঞ্চিত বদরখালীর এই পাঁচ গ্রামের  ৫শত পরিবারের মানুষের একমাত্র চলাচলের জনগুরুত্বপূর্ণ সড়কটি  বর্ষাকাল আসার পূর্বে অগ্রাধিকার ভিত্তিতে চলাচল অনুপযোগী সড়কটি অবিলম্বে সংস্কার করার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।

এই সংবাদটি 396 বার পঠিত হয়েছে