ঢাকা |
প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
এক গবেষণায় মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্তদের নিভোলুমাব নামের একটি ইমিউনোথেরাপি ওষুধ দেওয়া হয়।গবেষকরা দেখেন, কেমোথেরাপি দিয়ে যাদের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের তুলনায় যাদের নিভোলুমাব দেওয়া হয়েছে তারা বেশি দিন বেঁচে ছিলেন।
আরেক গবেষণায় দেখা যায়, কিডনির ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিভোলুমাবের সঙ্গে আরেকটি একটি ওষুধ গ্রহণ করেছেন তাদের টিউমারও ধীরে ধীরে সঙ্কুচিত বা ছোট হয়ে গেছে।
ইমিউনোথেরাপি ড্রাগের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করা যায়। এত দেহে সুপ্ত ক্যান্সার কোষগুলো ধ্বংস হয়ে যায়।মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের খুব কমই এক বছরের বেশি সময় বেঁচে থাকে।নিভলুমাব নিয়ে পরীক্ষায় সাড়ে তিনশ’র বেশি মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগী অংশ নেয়।পরীক্ষায় দেখা যায়, যেসব রোগী কেমোথেরাপি নিয়েছেন তাদের এক বছরের বেশি সময় বেঁচে থাকার হার শতকরা ১৭ শতাংশ। যেখানে নিভলুমাব দিয়ে চিকিৎসা করা রোগীদের ক্ষেত্রে এই হার ৩৬ শতাংশ।ইমিউনোথেরাপিতে রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও কম হয়।
ইউরোপিয়ান ক্যান্সার কংগ্রেসে নিভলুমাব ওষুধ নিয়ে চালানো এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।