ঢাকা |
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
স্টাফ রিপোর্ট :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনায় এক নারীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান। এতে তিনি হেনস্তার শিকার হন।
ঘটনার পর হাসপাতালে উপস্থিত অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত এগিয়ে এসে হামলায় জড়িত ১ নারী ও ২ পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশে একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা হামলায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।