ঢাকা |
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৬
এমাদুদ্দীন সালিম বলেন, স্বাধীনতার পরে এ ইউনিয়নে কয়েকটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এলাকার জনগণ অনেক বুকভরা আশা স্বপ্ন নিয়ে বরাবরই তাদের প্রতিনিধি নির্বাচন করে আসছে। প্রতিনিধিরাও জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার আসনে বসেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, জনগণের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জনগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমি বিশ্বাস করি সরকার থেকে প্রাপ্ত অনুদান সুযোগ সুবিধা সঠিক মতো কাজে লাগালে ইউনিয়নকে বহুদুর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
তিনি আরো বলেন, এ ইউনিয়নকে সমৃদ্ধশালী করা এবং জনসাধারণকে মাথা উঁচু করে দাড়াবার মতো সুন্দর পরিবেশ তৈরী করে দেওয়া এখন সময়ের দাবী। আর সেই স্বপ্ন পুরণের লক্ষ্যে আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসি কর্তৃক আমাকে মনোনিত করা হয়েছে। আমি তাদের আবদারকে সাদরে গ্রহণ করেছি। এবং এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ হাতে নিয়েছি। আমি আশাবাদী জনগণ আমার পাশে থাকবে। তিনি সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তিনি এ ইউনিয়নের ঘাগুয়া গ্রামের আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনীতির ময়দানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতির দায়িত্বে আছেন। এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।