ঢাকা |
প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
সময়চিত্র ডেস্ক :
খাদ্য ও কৃষি বিশেষজ্ঞদের স্বাধীন একটি প্যানেল এই গবেষণা পরিচালনা করেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, অপুষ্টির কারণে বিশ্ব জুড়ে পাঁচ বছরের কম বয়সী প্রায় একচতুর্থাংশ শিশু ঠিক মত বেড়ে উঠছে না।
এছাড়া, ২০৩০ সাল নাগাদ বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ অতিরিক্ত ওজন বা স্থুলতায় ভুগবে।
‘গ্লোবাল প্যানেল অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেম ফর নিউট্রিশন’এর এ প্রতিবেদন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় উপস্থাপণ করা হয়েছে।
ঘানার সাবেক প্রেসিডেন্ট জন কফুর এবং যুক্তরাজ্য সরকারের সাবেক প্রধান বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা জন বেডিংটন ওই প্যানেলের নেতৃত্ব দেন।
তারা বলেন, বিশ্বে দুইশ’ কোটি মানুষের দৈনন্দিন আহারে সুস্বাস্থ্যের জন্য যে ভিটামিন ও মিনারেল থাকা প্রয়োজন তা থাকে না।
এর ফলে হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং অন্যান খাদ্যজনিত রোগের ঝুঁকি বাড়ে বলে মন্তব্য করেন তারা।
যদি বর্তমান অবস্থা চলতে থাকে তবে ২০ বছর পর পরিস্থিতি আরও খারাপ হবে বলেও প্যানেল থেকে সতর্ক করা হয়েছে।
বলা হয়, শিশু ও মাতৃ অপুষ্টি, উচ্চরক্তচাপ ও খাদ্যাভাসজনিত অন্যান্য রোগের কারণে মানুষের অকাল মৃত্যুর হার ধুমপান, বায়ু দূষণ, অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অথবা অনিরাপদ যৌনকর্মের তুলনায় বেশি।
এইচআইভি অথবা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই একই গুরুত্ব দিয়ে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ নিয়ন্ত্রণ করলেই কেবল এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করেন গবেষকরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।