ঢাকা |
প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাহেন পারভেজ রিপন অবশেষে আইনি প্রতিবন্ধকতা কাটিয়ে ১৪ ফেব্র“য়ারী রোববার শপথ নিয়েছেন। বেলা দু’টায় শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভুইয়া। ২৭ জানুয়ারি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের নব-নির্বাচিত সকল মেয়র ও কাউন্সিলর শপথ নিলেও প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর উচ্চ আদালতে দায়েরকৃত বয়স সংক্রান্ত রীটের প্রেক্ষিতে তিনি এদিন শপথ নিতে পারেননি। জানা গেছে, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের নিকট পরাজিত প্রার্থী শামীম আহমদ উচ্চ আদালতে ৮নং ওয়ার্ডের ফলাফলের গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ চেয়ে রীট করেন। রিপনের বয়স কম দেখিয়ে করা রীটটি আমলে নিয়ে আদালত এই ওয়ার্ডের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেন। আদালতের আদেশের আগেই রিপনের নামের গেজেট প্রকাশ হলেও গত ২৭ জানুয়ারি রিপন চিঠি পেয়েও শপথ নিতে পারেননি। তিনি এ স্থগিতাদেশের ওপর আপিল করেন। বৃহস্পতিবার আদালত পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের পক্ষে আদেশ দেন। বিভাগীয় প্রধান নির্বাচন কর্মকর্তা আজহারুল হক আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌর কাউন্সিলর রাহেন পারভেজের শপথ গ্রহন অনুষ্ঠিত হওয়ার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধী প্রার্থী শামীম আহমদকে পরাজিত করে বিজয়ী হন রিপন। পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের সমর্থনে ৩৭৯ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী দুই বারের পৌর কাউন্সিলর শামীম আহমদ ৩৭২ ভোট পান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।