SOMOYCHITRO ৩ এপ্রিল জুড়ীতে ছাত্রলীগের সম্মেলন

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

SOMOYCHITRO ৩ এপ্রিল জুড়ীতে ছাত্রলীগের সম্মেলন

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা শাখার অধীনস্থ জুড়ী উপজেলা ও টিএন খানম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সম্মেলন ১৩ এপ্রিল শুক্রবারে অনুষ্ঠিত হচ্ছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসল রনি যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগ জরুরী সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলা ও টিএন খানম ডিগ্রী কলেজ ছাত্রলীগ আহবায়ক ও যুগ্ম আহবায়কদের সম্মেলনে সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দ্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০১৭ ইং উপজেলা কমিটিতে হুমায়ুন রশীদ রাজীকে আহবায়ক, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, শাহাব উদ্দিন শামসু, বাবেল আহমদ, ফয়সল আহ বেলাল হোসাইন, রাজিব বৈদ্য রাজু, রাজিবুর রহমান, সাইদুর রহমান, দেবাশীষ দাশ সাজু, সদস্য আশরাফুল, খায়রুল ইসলাম, নাজমুল ইসলাম তুহিন, গোলাম কিবরিয়া পিয়াল এবং টিএনখা ডিগ্রী কলেজ কমিটিতে শাহাব উদ্দিন শাবেলকে আহবায়ক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, ইকবাল ভুইঁয়া, রিয়াজ উদ্দিন, শাকির চৌধুরী, তাপস দাসকে জেলা শাখা থেকে কমিটির অনুমোদন আসে।

উক্ত অনুমোদনপত্রে ৩ মাসের মধ্য উপজেলা ও কলেজ ছাত্রলীগকে সম্মেলন সম্পন্ন করতে নির্দেশ প্রদান করা হয়েছিল।

এই সংবাদটি 931 বার পঠিত হয়েছে