ঢাকা |
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
সাইফুল্লাহ হাসান,মৌলভীবাজার:
জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মুমীত আসুক ফুটবল টুর্নামেন্ট ২০১৩” এর ফাইনাল সম্পন্ন হয়েছে।
১৩ সালের অসমাপ্ত ফুটবল টুর্নামেন্ট ১৮ সালে এসে সমাপ্ত এবং দীর্ঘ সময় পার হওয়ায় ক্ষোভ ছিলো ফুটবলপ্রেমিক দর্শকশ্রোতাদের। আক্ষেপ ছিলো অসমাপ্ত খেলার ফাইনাল কি আর হবে না।
অবশেষে প্রায় ৪ বছর পর গত ৪ মে শুক্রবার জুড়ী টি এন খানম একাডেমি সরকারী কলেজ মাঠে অনুষ্টিত হয় এই খেলা। ফাইনাল খেলায় টাইব্রেকারে জয় লাভ করে সুজানগর ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন ফুটবল একাদশ তাদের বিপক্ষ দল ছিলো ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি জানান,আমার স্বামী মরহুম এম এ মুমীত আসুক সাহেব খেলা চলাকালীন সময়ে অসুস্থ হওয়া এবং মারা যাওয়ায় খেলা স্থগিত থাকে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।