জুড়ীতে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮

জুড়ীতে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ঃ
মৌলভীবাজারের জুড়ীতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠাকে সাড়ে ১৩হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত । জানা গেছে, গত (৩জানুয়ারী) বুধবার জুড়ী শহরের কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারে ৩াট ব্যবসায়ী প্রতিষ্ঠান জালালাবাদ ফার্মেসী, সোথী মসলা ষ্টোর ও আনোয়ার আলী এন্ড সন্সে অভিযান চালান বাণিজ্য মন্ত্রাণালয় আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা কার্যালয় সহকারী পরিচালক আল আমিন। এসময় তার সাথে অভিযান পরিচালনা করেন, জুড়ী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আনফর আলীসহ জুড়ী থানার একদল পুলিশ। উক্ত ৩টি প্রতিষ্ঠানের জালালাবাদ ফার্মেসীতে মেয়াদুত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৭ হাজার টাকা ও সাথী মসলা ষ্টোর ও আনোয়ার আলী এন্ড সন্সে মসলা ও চালের মূল্য তালিকা ও লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা টকা করে জরিমানা করা ।

এই সংবাদটি 806 বার পঠিত হয়েছে