বিয়ানীবাজারে পাইপগানসহ জয়নাল ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

বিয়ানীবাজারে পাইপগানসহ জয়নাল ডাকাত গ্রেফতার
মুকিত মুহাম্মদ/মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজারঃ
সাড়াশি অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থানা পুলিশ দুবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী এক ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ৩ রাউন্ড গুলিসহ আঠক করে। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাত জয়নালকে দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকা থেকে আঠক করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া গ্রামের রাস্তার পাশ থেকে ডাকাত জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে তার কোমরে গোজা অবস্থায় একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি জানিয়েছেন, আটক জয়নালের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরই আইল গ্রামের কটন মিয়ার পুত্র। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আটক ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 555 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ