বিয়ানীবাজার আগামী কাল ১০ ইউনিয়নে নির্বাচন

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৬

বিয়ানীবাজার  আগামী কাল ১০ ইউনিয়নে নির্বাচন।

আবুল কাশেম : বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নের ইউপি নির্বাচন আগামীকাল ৪ জুন শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব কয়টি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১০ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান বিরোধী দল জাপা’র ৩ জন, বিএনপির ৯ জন, জাসদে’র ১ জন, জমিয়তে’র ২ জন চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের ৫ জন, আঞ্জুমানে তালামীযের ১ জন সহ ২২ জন।

উল্লেখ্য, ১০ ইউনিয়নে মোট চেয়ারম্যান পদ প্রার্থী ৪৮।জন। এর মধ্যে তিলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল সুফিয়ান আ’লীগ প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।

আলীনগর ইউনিয়নঃ উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম পরস্পরের সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

চারখাই ইউনিয়নঃ ২নং চারখাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী, জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমির হোসেন চৌধুরী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন মুরাদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুবাগ ইউনিয়নঃ ৩নং দুবাগ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, আওয়ামী লীগের বিদ্রাহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী (সাবেক চেয়ারম্যান) নাজিম উদ্দিন, বিএনপি মনোনীত নুরুল কিবরীয়া, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মাওলানা নুরুল ইসলাম।

শেওলা ইউনিয়নঃ ৪নং শেওলা ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী পরস্পরের সাথে মোকাবেলা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ, আওয়ামী লীগ মনোনীত জহুর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মাওলানা আব্দুল হামিদ খান, জাসদ মনোনীত ইব্রাহীম আলী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাকিল হোসেন রাজন।

কুড়ারবাজার ইইউনিয়নঃ ৫নং কুড়ারবাজার ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত বর্তমান চেয়ারম্যান আলকাছ আলী, আওয়ামী লীগ মনোনীত হাজী মাহমদ আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তোতা, বিএনপি মনোনীত আবু তাহের, জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিুজুল ইসলাম ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আসলম আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

মাথিউরা ইউনিয়নঃ ৭নং মাথিউরা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, বিএনপি মনোনীত জাকির হোসেন সুমন, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপি’র সভাপতি কছির আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ফাত্তাহ বকশী ও আমিমুল ইসলাম শাহেদ।

তিলপাড়া ইউনিয়নঃ ৮নং তিলপাড়া ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, বিএনপি মনোনীত হাজী মোঃ আব্দুছ সাত্তার, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইসলাম উদ্দিন ও আব্দুল্লাহ সুফিয়ান (তিনি আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়েছেন), আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাফেজ জগলুল হক, জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আজিম উদ্দিন।

মোল্লাপুর ইউনিয়নঃ ৯নং মোল্লাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাদির ও জাকারিয়া হোসেন জাকার, বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব, বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান, জাতীয় পার্টি মনোনীত গিয়াস উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

মুড়িয়া ইউনিয়নঃ ১০নং মুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাখন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুর রেজা মাছুম, বিএনপি মনোনীত ছাদ উদ্দিন সোনা, জামায়াতে ইসলামী সমর্থিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত

এই সংবাদটি 1140 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ