এরশাদ সরকারের আমলে মানুষের জান-মালের নিরাপত্তা ছিল, এখন নেই -হুইপ সেলিম উদ্দিন

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের বরপুত্র ছিলেন। তার শাসন আমলে ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে দারিদ্র বিমোচনে যুদ্ধ ঘোষনার মতো কর্মসূচী গ্রহণ করেছিলেন। জাতীয় পার্টির উন্নয়নের স্বর্ণযোগের ইতিহাস রয়েছে। নতুন প্রজন্মের কাছে সেটা তুলে ধরতে হবে। জাতীয় পার্টির শাসন আমলে মানুষের জান- মালের নিরাপত্তা ছিল, ব্যবসা-বানিজ্য ভালো ছিল। নৈরাজ্য, সন্ত্রাস, চাদাবাজি ছিল না। গুম-হত্যা ছিলনা, মানুষের মধ্যে স্বস্থি ছিল। জাতীয় পার্টির সরকারের ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে হিংসার রাজনীতি শুরু হয়েছে। দলীয় করণের কারণে প্রশাসনে মেধা শুন্যতা বিরাজ করছে।

জাতীয় পার্টি ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলকে অনেক শক্তিশালী করতে পেরেছি। আগামীতে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি সরকার গঠন করতে চায়। এটা আজ দেশের সাধারণ মাসুষের প্রত্যাশা। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে সংগঠিত করার আহবান জানান।
বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, সাধারন সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন, সদস্য বাবুল আহমদ, জেলা সেচ্ছাসেনক পার্টির সহ-সভাপতি কিউ এম ফররুখ আহমদ ফারুক, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দেক আলী, আহাদ চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক হাজী সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, দফতর সম্পাদক আব্দুল কাদির, পৌর যুব সংহতির সভাপতি ইউনুছ আহমদ, শ্রমিক নেতা আব্দুর রহমান, শামীম আহমদ, আলীনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সামসুদ্দিন চৌধুরী ফারুক, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন, যুব সংহতির সভাপতি মুহিবুর রহমান খান মুকিত, সহ-সভাপতি ময়নুল ইসলাম, যুব সংহতি নেতা কামরুল ইসলাম, সিলেট জেলা ছাত্র সমাজের যুগ্ম- আহবায়ক মান্না আহমদ, নুরুজ্জামান আকন্দ, জেলা ছাত্র সমাজের সদস্য শফিউর রহমান, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি সালমান আহমদ, সধারন সম্পাদক রুহুল আমিন, কানাইঘাট উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদুর রহমান আজাদ, তিলপাড়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি বাবুল আহমদ, সহ- সভাপতি কামরুল ইসলাম, যুব সংহতি নেতা মইন উদ্দিন, আবুল আহমেদ, জুম্মান আহমদ, জসিম উদ্দিন, আব্দুল আলীম, শাহিন আহমদ, বেলাল আহমদ, মুহিব আহমদ, কলেজ ছাত্র সমাজ নেতা আহমদ রাফি, কামরুল ইসলাম প্রমুখ

এই সংবাদটি 563 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ