বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন নৌকার মাঝি হলেন বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন নৌকার মাঝি হলেন বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী

সোহান আহমদ:
মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহমদ আলী ব্যতিত অন্য কেউ প্রার্থীতা ঘোষণা করেননি। দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন পত্রও কেউ সংগ্রহ করেননি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বর্ধিত সভায় কার্য নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ ইকবাল হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী ব্যতিত অন্য কেউ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

উপজেলা আওয়ামী লীগ প্রতি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী প্রত্যাশীদের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করার জন্য ২১ এপ্রিলের সময় সীমা বেধে দেয়।

এই সংবাদটি 1161 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ