ঢাকা |
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড শািখার যুগ্ম সাধারণ সম্পাদক সায়দুর রহমান সায়েদ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টায় বিয়ানীবাজার থেকে বাড়ী ফেরার পথে সুপাতলাস্থ নিলিমা ট্রেডার্সের সংলগ্নে সামনের দিক থেকে আসা একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তাৎক্ষণিক স্থানীয়দের যোগাযোগের মাধ্যমে পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিমল কুমার চন্দ ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি তাহের শিকদার সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরে অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতাল সূত্রে জানা যায় তার বাম পা ভেঙ্গে গেছে। এবং মাথায় গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালের ৩য় তলার ১০ নং ওয়ার্ডের ১৪ নং বেডে চিকিৎসাধীন আছেন। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান দলীয় নেতাকর্মী ও হাসপাতালের পরিচালক ডাঃ এম,এ ছালামের আন্তরিকতায় তিনি এখন চিকিৎসাধীন আছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
এদিকে সায়দুর রহমান সায়েদের দূর্ঘটনার খবর শুনে গভীরভাবে অনুতপ্ত প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম, ফয়জুল হক শিমুল, স্টাফ রিপোর্টার মিছবাহ উদ্দিন, স্টাফ রিপোর্টার জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন উপজেলা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুল, দক্ষিণ বাজার অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের রেজি নং ৭০৭ এর সাধাধারণ সম্পাদক আমানুল্লাহ ফারুকী পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি আতিকুল ইসলাম আতিক, ও ত্রাণ সম্পাদক খছরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ূম প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।