বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ডাঃ মাহবুব আলী জহির

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ডাঃ মাহবুব আলী জহির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্তমান সভাপতি গৌছ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক,  সাবেক ছাত্রনেতা  ডাঃ মাহবুব আলী জহিরকে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ ইংরেজি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের জনপ্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদীর লুনা তাঁর পক্ষ থেকে এ দায়িত্ব অর্পণ করেন।
ডাঃ মাহবুব আলী জহির দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জিয়া সংসদ সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের সদস্য সচিব এবং বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই সংবাদটি 485 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ