ঢাকা |
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি:: সাবিবর আহমদ
সিলেটের বিশ্বনাথের অগ্রণী সাংবাদিক সংগঠন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এবং চ্যানেল এস ইউকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সকল সদস্যদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আহ্বায়ক করা হয়। বাকি সকলকে আহবায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) এর সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও নতুন আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), সাবেক সভাপতি আশিক আলী (যুগান্তর), সাবেক সিনিয়র সহ-সভাপতি টুনু তালুকদার (নাগরিক টিভি), সদস্য রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সোহেল (কালবেলা), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), শুকরান আহমদ রানা (সকালের সময়), আব্দুস সালাম (ইনকিলাব), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ), মশাহিদ আলী (বার্তা২৪)।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।