“আল্লাহর ঘর নির্মাণে একটি ছোট্ট উদ্যোগ, আজ ছুঁয়ে গেছে অসংখ্য হৃদয়।”

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

“আল্লাহর ঘর নির্মাণে একটি ছোট্ট উদ্যোগ, আজ ছুঁয়ে গেছে অসংখ্য হৃদয়।”

আলহামদুলিল্লাহ 🌿

বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রাম একটি প্রত্যন্ত এলাকা। গ্রামের শতভাগ মানুষ মুসলিম অধ্যুষিত হলেও সেখানে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ছোট মসজিদেই নামাজ আদায় করা হতো। জুমার দিন কিংবা বিশেষ ফজিলতের সময় স্থান সংকুলান না হওয়ায় গ্রামবাসীকে ভীষণ কষ্ট পোহাতে হতো।

এই দীর্ঘদিনের দূর্ভোগ দূর করার লক্ষ্যে গ্রামের একমাত্র লন্ডনপ্রবাসী সোহরাব চাচা ও উনার ছোট ভাই এবং এলাকাবাসী এক মহৎ উদ্যোগ নেন— একটি নতুন, প্রশস্ত ও স্থায়ী মসজিদ নির্মাণের। নিজেদের সঞ্চয় এবং গ্রামবাসীর সহযোগিতায় তাঁরা জমি ও মাটি ভরাটের কাজ সম্পন্ন করেন। তবে পরবর্তীতে অর্থ সংকট দেখা দিলে, লন্ডনে কয়েকজন শুভানুধ্যায়ীর সঙ্গে পরামর্শ করে এক চ্যারিটি ফান্ডরেইজিং ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

সীমিত পরিসরের হলেও, এই অনুষ্ঠানটি পরিণত হয় হৃদয়স্পর্শী এক মিলনমেলায়।

আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণকারী সকল দানবীর ব্যক্তির দান ও প্রচেষ্টা আল্লাহ তায়ালা কবুল করে নিন।

আপনি যদি এই মহৎ কাজে শরিক হতে চান,
তাহলে মাত্র ১ লক্ষ টাকা দান করে আপনার মরহুম বাবা-মায়ের নামে একটি “লাইফ মেম্বারশিপ” নিতে পারেন।
এটি হবে তাদের জন্য একটি চিরস্থায়ী সদকায়ে জারিয়াহর অংশগ্রহণ।

আপনার এই দান ইনশাআল্লাহ আল্লাহর ঘর নির্মাণে সহায়তা করবে এবং আপনার প্রিয়জনদের জন্য অবিরাম সওয়াবের দ্বার উন্মুক্ত করবে। 🌿
আল্লাহ তায়ালা আমাদের সকলের দান ও সদকাকে কবুল করুন। আমীন। 🤲

এই সংবাদটি 392 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ