বিশ্বনাথ সরকারি কলেজে মারামারি মামলায় এক পক্ষের স্থায়ী জামিন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

বিশ্বনাথ সরকারি কলেজে মারামারি মামলায় এক পক্ষের স্থায়ী জামিন

সাব্বির আহমদ, বিশ্বনাথ (সিলেট)

বিশ্বনাথ সরকারি কলেজে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক পক্ষের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
ঘটনাটি ঘটে গত বছরের ৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ১২নভেম্বর ২০২৪ ইং তারিখে রাত সাড়ে ৮টার দিকে একই ঘটনার জের ধরে বিশ্বনাথ ব্রাসিয়া ব্রিজের ওপর পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনার পর এক পক্ষ বাদী হয়ে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে, মামলাটি (সি.আর. নং ৭৬/২০২৫) তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে।
দীর্ঘ তদন্ত শেষে ১৭ জুন ২০২৫ ইং তারিখে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঁইয়া।
পরবর্তীতে মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে সকাল ১১টায় সিলেটের দ্রুত বিচার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানান, “বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের মক্কেলরা আজ ন্যায়বিচার পেয়েছেন।”

এই সংবাদটি 663 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ