ঢাকা |
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
পাপা টাইগার নামে খ্যাত, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী শুধু একজন সামরিক নেতা ছিলেন না, তিনি ছিলেন এক অদম্য দেশপ্রেমিক, গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী, একজন দূরদর্শী কৌশলবিদ। শত্রুর বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন লৌহমানব, রাষ্ট্রপ্রেমে ছিলেন নির্ভীক ও অবিচল। সশস্ত্র বাহিনী গঠনের পথিকৃৎ চিরস্মরণীয় এই দেশপ্রেমিক যোদ্ধা, শ্রদ্ধা ও ভালোবাসায় রয়েছেন জাতির হৃদয়ে।
অটল দেশপ্রেমে উজ্জীবিত, তিনি মুক্তিযোদ্ধাদের মাঝে (৭১ এর যুদ্ধ ছিলো জনযুদ্ধ) সঞ্চারিত করেছিলেন, অদম্য সাহস, প্রজ্ঞা ও সম্মান। স্বাধীনতার বিজয়রথে তিনিই ছিলেন অগ্রদূত। ত্যার ত্যাগ, পরিকল্পনা ও নেতৃত্বে রচিত হয়েছে বাঙ্গালী জাতীর জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিজয়ের ইতিহাস। তিনি ছিলেন একজন সত্যিকারের পেশাদার সৈনিক ও স্বাধীনতার জীবন্ত প্রতীক, যা আজও বাংলাদেশের বীর জনতার জন্য অনুপ্রেরণা। তাঁর গৌরবগাঁতা শুধু ইতিহাস নয়- এটি একটি আলোকবর্তিকা বা ভবিষ্যৎ প্রজন্মকে পথচলার দিকনির্দেশনা দেয়। বঙ্গবীর জেনারেল ওসমানী স্বাধীনতাত্তোর জাতীর ক্রান্তিলগ্নে একাধিকবার জাতিকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে এবং আমাদের গৌরব, আমাদের অহংকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজতকারী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পারষ্পরিক হানাহানি, রক্তপাত থেকে রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে অবিস্মরণীয় ভূমিকা পালন করেগেছেন। তাঁর ত্যাগ দেশপ্রেম যুগে যুগে জাগ্রত থাকুক একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আমাদের অঙ্গিকার।
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর এ অসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে সম্মান মর্যাদা জাতি হিসাবে দেয়ার ছিলো তা নষ্ট রাজনীতির কারণে আমরা দিতে ব্যার্থ হয়েছি এবং এই বীর সেনানী ও জাতীয় নেতার আদর্শের প্রতীক, মহান মানুষটিকে আজও সম্মানহানির অপচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্রবাহিনী তাঁদের সর্বাধিনায়কের সম্মান, মর্যাদা, অটুট ও সংহত রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মহান নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ও তাঁর গর্ব ধারিণী ‘মা’ জননীর, সমাধীস্থল সংস্কারের মহতি কাজটির জন্য বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর অনুরাগী ও বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।