শাহবাজপুরের করমপুরে অনলাইনে আসক্ত কিশোর গ্যাং, চুরি – ডাকাতি- ছিনতাইয়ের আশংকা সচেতন মহলের

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

শাহবাজপুরের করমপুরে অনলাইনে আসক্ত কিশোর গ্যাং,  চুরি – ডাকাতি- ছিনতাইয়ের আশংকা সচেতন মহলের

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের উঠতি বয়সী কিশোররা অনলাইনের গেইমে আসক্ত হয়ে পড়েছে।

জানা যায়, করমপুর গ্রামের ময়নার দোকানে (সুলতান মিয়ার ফিসারি সলগ্নে) প্রতিদিন সন্ধ্যার পর টাকা দিয়ে অনলাইন ‌‍‌‌‌‌ফ্রি ফায়ার গেইম খেলতে ১০/১২ জন কিশোর জড়ো হয়। দীর্ঘক্ষণ তাদের এ খেলা চলে।

এতে অভিভাবক মহল সংকিত রয়েছেন বলে জানা গেছে। প্রতিনিয়ত এই খেলা চললে অনলাইন খেলায় আসক্তি ও এলাকায় চুরি, ডাকাতি ছিনতা্ই বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল। সূত্রে প্রকাশঃ এক সময় ময়না মিয়া এখানে দোকান দিয়ে ব্যবসা করতেন। এখন তিনি আর ব্যবসা করেন না। ঐ কিশোর গ্যাং তার কাছ থেকেে দোকান ভাড়া নিয়ে প্রতিনিয়ত সন্ধ্যার পর এই জুয়ার আসর বসায়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

এই সংবাদটি 292 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ