কমলগঞ্জ লেক থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫

কমলগঞ্জ লেক থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

কমলগঞ্জের দেওছড়া চা বাগান লেক থেকে রামলাল রবিদাস (৭৫) নামে এক বৃদ্ধ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগষ্ট) সকাল ৯ টায় শমশেরনগর চা বাগানের ফাড়ি দেওছড়া চা বাগান ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মসুদ আলী ।

নিহত রামলাল রবিদাস চা বাগানের মৃত বজ্রনাথ রবিদাসের ছেলে। এলাকার ও পরিবারের সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি রামলার রবিদাস। পরিবার অনেক খুঁজাখুজি করে কোথাও পাই নি লেকের ধারে শাবান গামছা জুতা দেখতে পাই তার পরিবার

শুক্রবার শমশেরনগর পুলিশ ফাড়ি ও হবিগঞ্জের ফায়ার সার্ভিস ডুবুরি দিয়ে লেকের পানিতে থেকে লাশ উদ্ধার করা হয় ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই মসুদ আলী বলেন গত দিন চা বাগানের বৃদ্ধ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।
সূত্র সময়চিত্র

এই সংবাদটি 340 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ