সময়চিত্র পত্রিকার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

সময়চিত্র পত্রিকার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল প্রচারিত সময়চিত্র পত্রিকার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বিয়ানীবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আলোর খোঁজে সামাজিক সংগঠনের সেক্রেটারী এম শামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিগন্ত টেলিভিশন এর সাবেক প্রডিউসার দেলওয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক, নিদনপুর সুপাতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দীন, সময়চিত্র পত্রিকার পরিচালক মতিউর রহমান মহাদ, জুই প্রকাশনীর প্রতিষ্ঠাতা সত্তাধিকারী কবি আজিজ ইবনে গণি প্রমুখ। সভাপতির বক্তব্য রাখেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম ফয়জুল হক শিমুল। সভায় বক্তারা সময়চিত্র পত্রিকা নিয়মিত প্রকাশ ও বস্তুনিস্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এই সংবাদটি 323 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ