শাহবাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

শাহবাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্ট :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদেপুকুরিয়া এলাকায়। নিহত গৃহবধূর নাম জাকিয়া বেগম (২৫) স্বামী আবুল হাসান (৩০) কাতার প্রাবসী। নিহত ব্যক্তির পিত্রালয় বিয়ানীবাজার উপজেলার জলঢুপ নাওয়ালা গ্রামে। তার পিতার নাম বাধাই মিয়া।

স্থানীয়রা জানান, স্বামী আবুল হাসানের সাথে স্ত্রী জাকিয়া বেগমের পারিবারিক বিষয়ে বাক বিতন্ডা করে। ২১ মার্চ (শুক্রবার) বিকেল ৪ টার দিকে শ্বশুর (আইয়ুব আলী) বাজার থেকে এসে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে পুত্রবধূ জাকিয়া ফাঁসিতে জুলে রয়েছে। এসময় পুলিশের কাছে ফোন করা হয় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে শাহবাজপুর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে গলায় ফাঁসি দেওয়া গৃহবধূর লাশ উদ্ধার করে। তবে এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি 394 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ