নিজ বাহদুরপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

নিজ বাহদুরপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে ইউনিয়ন পরিষদ হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. কবির হোসেন টিপু।
যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিউল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের, উপজেলা যুব কল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না ও ছাত্রনেতা মো. জাবেদ হোসেন প্রমুখ।

সম্মেলনে মো. কবির হোসেন টিপুকে সভাপতি ও মো. শফিউল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটি গঠন করা হয়। পাশাপাশি ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি 213 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ