সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)।

এছাড়া দুর্ঘটনায় আহত জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়ার (৫১) অবস্থা আশঙ্কাজনক। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার ভোরে বাসের ধাক্কায় সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে এক পথচারী নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ সদর থানার এসআই জিয়াউল হক পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 237 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ