কোম্পানীগঞ্জে শাহ আনোয়ার (র.) কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

কোম্পানীগঞ্জে শাহ আনোয়ার (র.) কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের একমাত্র সরকার অনুমোদিত শাহ আনোয়ার (র.) কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সমাবেশে মাদ্রাসার সুপার মাও: ফয়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মাও: আসাদুর রহমান, বিশেষ অতিথি আজমান আলী, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম ও মাওলানা ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহাবুদ্দিন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, লেখাপড়ার মানোন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি এবং অভিভাবকদের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সমাবেশের প্রধান অতিথি মাওলানা আসাদুর রহমান বলেন, “শিক্ষকরা প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়া করান। কিন্তু বাকি ১৮ ঘণ্টা শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে থাকে। তাই এই সময়ে সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও বেশি নজর দিতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার বলেন, আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষায় শাহ আনোয়ার (র.) কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পাশাপাশি নিয়মিত পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সমাবেশে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 20 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ