৫ দিনেও বাক প্রতিবন্ধী রেজাউলকে পাওয়া যায়নি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

৫ দিনেও বাক প্রতিবন্ধী রেজাউলকে পাওয়া যায়নি

বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চরিয়া গ্রামের বাক প্রতিবন্ধী রেজাউল হক কে নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও পাওয়া যায়নি। সে গত ২২ আগস্ট সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বাড়ী থেকে বের হয়ে এখনো ফিরেনী । অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান তার বড় ভাই এমরানুল হক বাবু। বিয়ানীবাজার উপজেলার থানা বাজার, মুল্লাপুর মেইন রোড সংলগ্নে অনেকেই দেখেছেন বলে তার পরিবারকে জানিয়েছেন। কোন হৃদয়বান ব্যক্তি তাকে পেলে ০১৭২৬-৮৪৫১৪৯ (বড় ভাই ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি 946 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ