ঢাকা |
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। তার নাম জুবায়ের খান। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের খানকে গ্রেফতার করে র্যাব-৯। জুবায়ের সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র্যাবের একটি দল। অভিযানকালে শাহপরাণ থানায় দায়েরকৃত একটি মারামারির মামলার প্রধান আসামি জুবায়ের খানকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর বালুচর টিবি গেইট এলাকায় হত্যাচেষ্টা ও ১ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনায় শাহপরাণ থানায় জুবায়েরকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শাহী ঈদগাহ বড়বাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জুবায়েরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।