ঢাকা |
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাসান আহমদ সাগর(২২) এবং আব্দুল আজিজ(৪৮) নামের দুইজন মাদক ব্যবসয়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার, ( ৫ আগস্ট,২০২১) বেলা ১২.০৫ টার দিকে বিয়ানীবাজার থানার পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ আবির এর নেতৃত্বে একটি টিম চারখাই এলাকায় অভিযান চালিয়ে মিলন কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে।
আটক হাসান আহমদ সাগর জকিগঞ্জের উত্তরকুল(চৌধুরীপাড়া) গ্রামের সনফর আলীর ছেলে এবং আব্দুল আজিজ একই থানার উত্তরকুল (দিঘলী) এলাকা মৃত ইউসুফ আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার এবং চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের মান্যবর পুলিশ সুপার,মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় এসআই নিয়াজ মোর্শেদ আবীর এর নেতৃত্বে বিয়ানীবাজার থানা পুলিশ ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।